
পলাশবাড়ীতে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা’ মেলার উদ্বোধন
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সংরক্ষিত ভূমি-সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্য বিষয়ের আলোকে গাইবান্ধার পলাশবাড়ীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে কেন্দ্রীয় ভাবে দেশব্যাপী ভূমিসেবা মেলার ভার্চুয়ালি আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে পলাশবাড়ী উপজেলা ভূমি অফিসের আয়োজনে র্যালী ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনসচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ-এঁর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইয়েদুল মোফাচ্ছালীন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা জামায়াতের আমীর আবু বকর সিদ্দিক প্রমুখ।
© All rights reserved © 2025
Leave a Reply