1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

গাইবান্ধায় সার গোডাউন ইস্যুতে আমরণ অনশন কর্মসূচি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩৯ Time View

গাইবান্ধায় সার গোডাউন ইস্যুতে আমরণ অনশন কর্মসূচি

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার তুলশীঘাট বাফার সার গোডাউনকে কেন্দ্র করে দখল, হামলা ও কার্যাদেশ বাতিলের অভিযোগ এনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন সাহাপাড়া ও বল্লমঝাড় ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। সোমবার গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়।

অনশনকারীদের অভিযোগ, ১৯৯৫ সালের ন্যায় আবারও কৃত্রিম সার সংকট সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র চলছে। তারা দাবি করেন, একাধিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হয়েও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে টেন্ডারের মাধ্যমে লোড-আনলোড কার্যাদেশ পান।

তাদের আরও অভিযোগ, গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা, সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও জামায়াত নেতা এখলাছুর রহমানের নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালায়। হামলায় কয়েকজন আহত হন এবং পরবর্তীতে বাড়িঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তারা।

অনশনকারীরা হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ, বৈধ কার্যাদেশ পুনর্বহাল এবং নির্যাতিত নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :