1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

গাইবান্ধায় ১২০০ লিটার পেট্রোল জব্দ, ২ জনের কারাদণ্ড 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

গাইবান্ধায় ১২০০ লিটার পেট্রোল জব্দ, ২ জনের কারাদণ্ড

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

সাঘাটায় পৃথক স্থানে অবৈধভাবে মজুত করা ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ করেছে প্রশাসন। এ সময় তেল মজুদের দায়ে দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল)দুপুরেজেলারসাঘাটাউপজেলারহাটভরতখালি ও পদুমশহর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির।অবৈধভাবে পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটার হাট ভরতখালি বাজারের মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্সে অভিযান চালিয়ে ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। আটক করা হয় দোকান মালিক আবুল কালাম আজাদকে।নীলফামারীতে সড়ক সংস্কারে অনিয়ম, ২৪ ঘণ্টাতেই উঠছে কার্পেটএদিকে উপজেলার পদুমশহর ইউনিয়নের স্কুলের বাজার এলাকার একটি গরুর খামার থেকে ৮৫০ লিটার পেট্রোল জব্দ করা হয়। আটক করা হয় খামারের মালিক সুজা মিয়াকে।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আবুল কালাম আজাদ আহাদকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং সুজা মিয়াকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির দায়ে তাদের জেল-জমিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :