1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২০ Time View

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

‎২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

‎বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে মোট ১,৩০০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে ৫৫০ জন কৃষককে উচ্চফলনশীল পাট বীজের সঙ্গে ডিএপি ৫ কেজি ও এমওপি সার ৫ কেজি করে (প্রতি জনকে ১০ কেজি করে) প্রদান করা হয়েছে।

‎এছাড়া, আরও ৭৫০ জন কৃষকের মাঝে ধান বীজ (প্রতি জনকে ১ কেজি) এবং ডিএপি ও এমওপি সার (প্রতি জনকে মোট ১০ কেজি) বিতরণ করা হয়।

‎উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ)মিন্টু মিয়া জানান, সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং ফসলের ফলন বৃদ্ধি নিশ্চিত করা হচ্ছে। তিনি বলেন, সময়মতো বীজ ও সার পাওয়ায় কৃষকরা চাষাবাদে উৎসাহিত হচ্ছেন এবং চলতি মৌসুমে ভালো ফলনের আশা করা যাচ্ছে।

‎উপকারভোগী কৃষকরা জানান, বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার পেয়ে তারা আনন্দিত। এতে তাদের চাষাবাদের খরচ কমবে এবং উৎপাদন বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

‎উল্লেখ্য, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতি বছর দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়ে থাকে, যা কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :