1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

দলুয়া বাজারে ইয়াবাসহ রানা আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৭ Time View

দলুয়া বাজারে ইয়াবাসহ রানা আটক

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার তালা উপজেলায় ইয়াবাসহ রানা সরদার (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার দলুয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রানা সরদার উপজেলার খলিষখালী ইউনিয়নের টিকারামপুর গ্রামের মোহর আলী সরদারের ছেলে। স্থানীয়ভাবে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে অভিযোগ ছিল।
খলিষখালী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বি.এম. তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দলুয়া বাজার এলাকা থেকে রানা সরদারকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, রানা সরদার পূর্বেও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেনাবাহিনী তার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে ও তার স্ত্রীকে গ্রেফতার করেছিল।
এ ঘটনায় তার বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :