1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের জাতীয় মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় তিন কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৮ Time View

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের জাতীয় মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় তিন কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের জাতীয় মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় তিন কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় একজনকে গ্রেফতার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন পালিয়ে যায় বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ হালদারের নেতৃত্বে একদল পুলিশ সদস্য এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট ইউনিয়নের জাতীয় মহাসড়কের হামিদুলের দোকানের সামনে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা বগুড়াগামী হক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় বাসের যাত্রীর নিকট  থেকে প্রায় তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে মাদক বহনের অভিযোগে একজনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তার সঙ্গে থাকা আরও একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, লালমনিরহাট সদর উপজেলার বত্রিশ হাজারী গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল জলিলের পুত্র জহুরুল ইসলাম (৩০)।

এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ভারপ্রাপ্ত) সুপদ হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

“গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় তিন কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পালিয়ে যাওয়া অপর ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মহাসড়কে এ ধরনের মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :