1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

মোংলা-ঘোষিয়া খালী আন্তর্জাতিক নৌ চ্যানেল ভূমিদস্য কতৃক বাঁধ দিয়ে দখলের চেষ্টা,

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২২ Time View

মোংলা-ঘোষিয়া খালী আন্তর্জাতিক নৌ চ্যানেল
ভূমিদস্য কতৃক বাঁধ দিয়ে দখলের চেষ্টা,
এন এইচ রতন,বাগেরহাট
মোংলা-ঘোষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের বাগেরহাটের রামপাল উপজেলার একটি অংশে বাঁধ দিয়ে দখলের চেষ্টা করছে দখলবাজ ভূমিদস্যুরা। এমন অভিযোগে পেয়ে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম নির্দেশে অবৈধ বাঁধ অপসারণ শুরু করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দিনভর রাম পালের মুজিব নগর এলাকায় বাঁধ অপসারনে অভিযান চালিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী।
জানাগেছে, বিগত সরকারের সময়ে নজরদারির অভাবে এককজন ভূমিদস্যু সেটেলমেন্ট জরিপের সময় অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে মোংলা-ঘোষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের চরের সরকারি প্লাবনভূমি নিজেদের নামে অবৈধ উপায়ে রেকর্ড করায়। এভাবে মুজিবনগর এলাকার ৫ কিলোমিটার নদীর চর ভরাটি হাজার একর জমি দখল করে নেয় তারা। বিগত সরকারের পতনের পর এই চক্রটি একের পর এক নদীর চর বাঁধ দিয়ে দখলে নেয়। চ্যানেলের চর বাঁধ দিয়ে দখলে বিষয়টি রামপাল-মোংলা আসনের সংসদ সদস্য ও বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামকে বৃহস্পতিবার জানান এলাকাবাসী। তাৎক্ষণিক ভাবে প্রতিমন্ত্রী রামপাল উপজেলা প্রশাসনকে মোংলা-ঘোষিয়াখালী ভারত বাংলাদেশ আন্তর্জাতিক নৌ চ্যানেলের চরের সরকারি জমিতে দেয়া অবৈধ বাঁধ দ্রæত অপসারণের নির্দেশ দেন। এরপর নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। শুক্রবার দিনভর রামপালের মুজিবনগর এলাকায় বাঁধ অপসারণে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী। অপসারণ করা হয়ে কয়েকটি বাঁধ। সব বাঁধ অপসারণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। #
বাগেরহাট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :