
বগুড়ায় বিয়াম মডেল স্কুল ও কলেজের ঈদ সামগ্রী বিতরণ।
মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি।
বগুড়ায় পবিত্র-ঈদ-উল-ফিতর উপলক্ষে গরিব, দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বিয়াম মডেল স্কুল ও কলেজ ফাউন্ডেশন।কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।প্রধান অতিথি বলেন ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি,যারা অন্যের মুখে হাসি ফুটাতে চায় তারাই সমাজের প্রকৃত মানুষ। আমি আশা করি বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের এই ঈদ সামগ্রী বিতরণ যেন সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মডেল হয়ে থাকে এবং সবাই অনুপ্রাণিত হয়ে এই ধরনের সেবা মূলক কর্মকান্ডে গরীব দুঃস্থ অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে সচেষ্ট হয়। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)সালমা
আক্তার,ফাউন্ডেশনের সহকারি পরিচালক আরাফাত হোসেন,জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ।
প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ আলমগীর কবির।তিনি বলেন-সারা বাংলাদেশে বিয়াম ফাউন্ডেশনের অধীনে পরিচালিত মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৪টি,যার মধ্যে স্কুল ও কলেজ উভয়ই অন্তর্ভুক্ত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকা ও বগুড়ার বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ এবং বিভিন্ন জেলা-উপজেলায় অবস্থিত ল্যাবরেটরি স্কুল।তিনি আরো বলেন বগুড়াই একমাত্র বিয়াম মডেল স্কুল যারা বিভিন্ন সেবামূলক কাজ কর্ম করে থাকে।তারই ধারাবাহিকতায় প্রতি বৎসরের ন্যায় এবারও ঈদ সামগ্রী বিতরণ করছে।উক্ত অনুষ্ঠানে সমাজের গরিব দুঃস্থ ও অসহায় প্রায় ৪০০ জনের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
© All rights reserved © 2025
Leave a Reply