1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫৯ Time View

গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পলাশবাড়ী থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) ভোরে পলাশবাড়ী–গাইবান্ধা সড়কের ঠুটিয়াপাকুর (ইটভাটা সংলগ্ন) এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজের মাঝামাঝি সড়কে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পলাশবাড়ী থানা পুলিশকে জানানো হলে এসআই বাশার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

স্থানীয়দের ধারণা, মরদেহটি কোনো যানবাহনের নিচে চাপা পড়ে অথবা অজ্ঞাত কোনো বাস কিংবা ট্রাকের চাকায় পিষ্ট হয়েছে।

পলাশবাড়ী থানার এসআই বাশার জানান, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :