1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

সাদুল্লাপুরে মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩১ Time View

সাদুল্লাপুরে মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ

অবৈধ প্রক্রিয়া বন্ধে এলাকাবাসীর দাবি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম ও অবৈধ প্রক্রিয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে কলেজের অভিভাবক সদস্য ও স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার মহিপুর বাজার ডিগ্রি কলেজের (EIIN–১২৫৪০, উচ্চ মাধ্যমিক কোড–৬১৭৭, ডিগ্রি কলেজ কোড–৩৩৩২) অধ্যক্ষ পদটি অবসরজনিত কারণে শূন্য হলে কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মো. সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি আজ পর্যন্ত (১২ মার্চ ২০২৫) ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বে রয়েছেন।
এদিকে ২০২৫ সালের ১০ জুলাই একটি জাতীয় দৈনিকে অধ্যক্ষ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও নানা জটিলতার কারণে এখনো পর্যন্ত ওই পদে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সরকারিভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিষয়ে ৬ অক্টোবর ২০২৫ তারিখে জারি করা শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় (স্মারক নং–৩৭.০০.০০০০.০০০.০৭২.৪৪.০০০২.২৫.২৮) নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়। এছাড়া ২৭ অক্টোবর ২০২৫ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ডিজির প্রতিনিধি ও ডিসি অফিসের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট তদারকি কার্যক্রমও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় (স্মারক নং–৩৭.০২.০০০০.০০০.১০৫.৩৪.০০০২.২২.৯৫৯/১(৯))।
অভিযোগকারীরা দাবি করেছেন, এসব সরকারি নির্দেশনা উপেক্ষা করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম পরিচালনা পর্ষদের সভাপতি ও কয়েকজন সদস্যের সঙ্গে যোগসাজশে ব্যাকডেটে অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছেন। এমনকি এনটিআরসিএ’র মাধ্যমে বারবার শূন্যপদের তথ্য চাওয়া হলেও তা গোপন রেখে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারি কলেজসমূহের তত্ত্বাবধানে অবৈধভাবে অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে। এ সংক্রান্ত বিভিন্ন নথি ও তথ্য-উপাত্তও তাদের কাছে রয়েছে বলে দাবি করা হয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে অনিয়ম ও অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হলে প্রতিষ্ঠানের শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এলাকায় অস্থিরতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল। তাদের দাবি, কথিত অবৈধ নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় অধ্যক্ষ নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এলাকাবাসীর মতে, স্বচ্ছ ও নীতিমালাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত হলে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মধ্যে আস্থা ও শৃঙ্খলা বজায় থাকবে।

প্রতিবেদক
মোঃআহসানুল হাবীব
গাইবান্ধা, জেলা প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :