
বগুড়ার পর্নোগ্রাফি মামলার পলাতক আসামী সালাহ উদ্দিন গ্রেফতার।
মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি।
বগুড়া ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি)বগুড়া র্যাব-১২ এবং হাটহাজারী ক্যাম্প র্যাব-০৭ এর যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার এজাহার নামীয় পলাতক আসামী সালাহ উদ্দিন (৩৪)কে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার পন্থছিলা হাজীপাড়া এলাকা হতে গ্রেফতার করা হয়েছে ।
বুধবার(১১ মার্চ’২৬)রাতে বগুড়া র্যাব-১২,গোপন সূত্রে জানতে পারে যে,চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার ইয়াকুব নগর,নুর ইসলাম হাজির বাড়ি গ্রামের ফয়েজ উদ্দিন এর ছেলে সালাহ উদ্দিন(৩৪)গ্রেফতার এড়াতে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন পন্থছিলা হাজীপাড়া এলাকায় অবস্থান করছে।এরই ভিত্তিতে বগুড়া র্যাব-১২ ও হাটহাজারী ক্যাম্প র্যাব-০৭ এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে গ্রেফতারকৃত পলাতক আসামি সালাহ উদ্দিন এর বিরুদ্ধে গত ০৭/০৩/২০২৬ ইং তারিখে বগুড়া সদর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা হয়,এরপর থেকে সে আত্মগোপনে চলে যায়।গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বগুড়া র্যাব-১২ জানিয়েছে,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2025
Leave a Reply