
বগুড়ার নন্দীগ্রামে মিলন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
আল মামুন তালুকদার
ক্রাইম রিপোর্টার বগুড়া
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা এলাকায় আলোচিত মিলন হোসেন হত্যা মামলার ৭নং এজাহারভুক্ত আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের দক্ষিণপাড়ার আমজাদ হোসেনের ছেলে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পূর্বশত্রুতার জেরে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে দিলবর হোসেনের ছেলে মিলন হোসেন (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিহতের বাবা বাদী হয়ে বীরপলি গ্রামের শাহিন হোসেনের ছেলে শামীম হোসেন (২২)কে ১নং আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
এর আগে, রবিবার (২২ ফেব্রুয়ারি) মিলন হত্যার ১নং আসামিসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্রদলের নেতাকর্মীরা।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাককে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে
© All rights reserved © 2025
Leave a Reply