1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশুকে বেত্রাঘাতের অভিযোগ, হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ দায়ের

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৮ Time View

পলাশবাড়ীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশুকে বেত্রাঘাতের অভিযোগ, হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ দায়ের

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। আহত শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দিঘলকান্দী এলাকার দিঘলকান্দি দারুন নাজাত এম এম হাফেজিয়া সুন্নীয়া মাদ্রাসা ও এতিমখানা-এর ছাত্র মাসুদ রানা (১০) গত ২৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে মাদ্রাসার অফিস কক্ষে মারধরের শিকার হয়। তার দাদা লুৎফর রহমান (৫৫) থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, মাদ্রাসার শিক্ষক মনোয়ারুল (৭০) লুঙ্গি যথাস্থানে না রাখার বিষয়কে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে বাঁশের বেত দিয়ে শিশুটিকে দুই পা, কোমর ও শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এতে তার শরীরে ফোলা ও কালশিরা জখমের সৃষ্টি হয়।
পরদিন সকালে মাসুদ রানা বাড়িতে এসে কান্নাকাটি করে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তাকে চিকিৎসার জন্য পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়।
ঘটনার বিষয়ে আজগার আলীসহ স্থানীয় কয়েকজন বিষয়টি জানেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে থানায় অভিযোগ দায়ের করা হয় বলে পরিবার জানায়।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :