
প্রতিমন্ত্রী নুরুল হক নুর: গার্ড অফ আনার গ্রহন, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা, দিনভর উৎসবমুখর জনপদ
মোঃ নুর নবী, দশমিনা( পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর দশমিনায় প্রতিমন্ত্রী নুরুল হক নুরের নিজের নির্বাচনীয় এলাকায় এক বর্ণাঢ্য ও কর্মব্যস্ত দিন অতিবাহিত করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) তাঁর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, শিক্ষক সমাজ এবং সাধারণ মানুষের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বরণ, মুক্ত আলোচনা, ইফতার ও দোয়ার মাধ্যমে দিনটি হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ।
রাজকীয় বরণ ও গার্ড অব অনার বিকাল ৩টায় উপজেলা সংলগ্ন মাঠে প্রতিমন্ত্রী এসে পৌঁছালে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর দশমিনা উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেন , প্রতিমন্ত্রী নুরুল হক নূর
৪টায় উপজেলা অডি টিয়ম রুমে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আলাপ আলোচনা করেন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ: উপজেলা ও পৌর বিএনপি এবং গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে রাজনৈতিক শিষ্টাচার ও স্থানীয় উন্নয়ন বিষয়ে আলোচনা।
বিকাল ৫টা৩০ মিনিটে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নাগরিক ভাবনা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা বলেন দিনব্যাপী কর্মব্যস্ততা শেষে প্রতিমন্ত্রী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলে শরিক হন। ম�
© All rights reserved © 2025
Leave a Reply