1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

সাপাহার থানা পুলিশের অভিযানে স্কুলছাত্রীর কানের দুল ছিনতাইকারী গ্রে*ফ*তা*র “‘

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৫ Time View

“”সাপাহার থানা পুলিশের অভিযানে স্কুলছাত্রীর কানের দুল ছিনতাইকারী গ্রে*ফ*তা*র “‘

নওগাঁর সাপাহার থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন

সাপাহার থানায় গত ২৮/০২/২০২৬ সকাল ৯ টায় সাপাহার ইউনিয়নের চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজ রোডে আড়ৎ সংলগ্ন রাস্তায় ১০ম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীর গতিরোধ করে স্থানীয় কয়েকজন বখাটে ছিনতাইকারী । এ অবস্থায় বখাটে ছিনতাইকারীরা মেয়েটিকে চাকু এবং লাঠি দিয়ে ভয় দেখায় এবং মেয়েটির আনুমানিক ৩ আনা ওজনের স্বর্ণের কানের দুল ছিনতাই করে নেয়। পরবর্তীতে লোকজন উপস্থিত হলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।
এই অভিযোগ পাওয়া মাত্র নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং সাপাহার থানার অফিসার ইনচার্জকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন । সেই সাথে সাপাহার থানার একটি টিম বিভিন্ন স্থানে আসামিদের ধরতে অভিযান শুরু করে। স্থানীয় লোকজনের সহায়তায় এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ আসামিদের সনাক্ত করে। সাপাহার থানা পুলিশের একটি দল আজকে বিকেলে স্থানীয় জনগণের সহায়তায় প্রধান আসামি মোঃ মিজানুর ইসলামকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ধৃত ছিনতাইকারীর দেখানো স্থান থেকে ছিনতাই কৃত স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়। এ বিষয়ে সাপাহার থানায় একটি ছিনতাই মামলা রুজু করা হয়েছে। অন্যান্য ছিনতাইকারীদের ধরার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :