1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশে পলাশবাড়ীতে মসজিদ পরিচ্ছন্নতা, ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ Time View

ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশে পলাশবাড়ীতে মসজিদ পরিচ্ছন্নতা, ইফতার ও দোয়া মাহফিল

‎মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা
‎গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরে নবগঠিত ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুম্মা পৌর শহরের বিভিন্ন মসজিদে সংগঠনের উদ্যোগে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

পবিত্র রমজান মাসে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। সংগঠনের নেতাকর্মীরা মসজিদের আঙিনা, অজুখানা, নামাজের স্থানসহ আশপাশের পরিবেশ পরিষ্কার করেন। এ সময় স্থানীয় মুসল্লিরাও তাদের এ উদ্যোগকে স্বাগত জানান।

‎পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে আয়োজিত হয় ইফতার ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি সংগঠনের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কার্যক্রম সফল হওয়ার জন্যও দোয়া করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রাশেদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাগর সরকার মিনু। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ওলিউজ্জামান রুদ্র।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক সামিদ, মুন্না, রিয়ান, লেবু, মুসফিক, লিয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, ছাত্রসমাজ কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না; বরং সমাজের কল্যাণে, নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এবং মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবে। তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি সুন্দর ও সচেতন সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
‎অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
‎রমজানের পবিত্রতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :