1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে ইউনিয়ন পরিষদে হামলা ও লুটপাট: জামায়াত নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ Time View

গোবিন্দগঞ্জে ইউনিয়ন পরিষদে হামলা ও লুটপাট: জামায়াত নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৬নং দরবস্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় এক কর্মী মোখলেছুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে এই ন্যাক্কারজনক হামলার অভিযোগ উঠেছে। বৃহষ্পতিবার (২৬ফেব্রয়ারী) দুপুর সাড়ে১২টার সময়ঘটনাটি ঘটে। হামলায় পরিষদের গুরুত্বপূর্ণ সরকারি নথি তছনছসহ কম্পিউটার ভাঙচুর ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে।

এই ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোজদার রহমান বাদী হয়ে অভিযুক্ত জামায়াত কর্মী মোখলেছুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দরবস্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবেশ করেন। তারা কার্যালয়ের ভেতরে ব্যাপক তাণ্ডব চালিয়ে দাপ্তরিক কাজে ব্যবহৃত কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর করেন। এসময় তারা আলমারি ও ড্রয়ার থেকে পরিষদের গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও সরকারি নথিপত্র তছনছ করেন। অভিযোগ করা হয়েছে যে, হামলাকারীরা ড্রয়ারে থাকা নগদ টাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি লুট করে নিয়ে গেছেন।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো.
মোজদার রহমান জানান, এই হামলার ফলে পরিষদের দাপ্তরিক কাজে চরম বিঘ্ন ঘটছে। গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটার হারিয়ে যাওয়ায় সাধারণ মানুষের সেবা প্রদান ব্যাহত হচ্ছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ইউনিয়ন পরিষদে হামলা ও চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :