1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সিলেটের সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব নিয়ে কাইয়ুম বললেন, ‘সবাইকে নিয়ে একটি সুন্দর নগর গড়তে চাই’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ Time View

সিলেটের সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব নিয়ে কাইয়ুম বললেন, ‘সবাইকে নিয়ে একটি সুন্দর নগর গড়তে চাই’

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি

সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত মাননীয় প্রশাসক (মেয়রের দায়িত্ব) জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব গ্রহণে করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।

নবনিযুক্ত প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সবাইকে নিয়ে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়তে চাই। নগরবাসীর সেবা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। অগ্রাধিকার ভিত্তিতে মশামুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়তে চাই।

তিনি বলেন, নতুন মন্ত্রিসভায় সিলেটের দুজন মাননীয় মন্ত্রী রয়েছেন। শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালযের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এবং শ্রম ও জনশক্তি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতা নিয়ে নগরবাসীর সর্বোচ্চ সেবা ও উন্নয়ন নিশ্চিত করব।

এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

এরপর তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। দুপুরে নগরভবনে এসে পৌঁছালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও সচিব বিশ্বজিত দেব ফুল দিয়ে নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান।

দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও সচিব বিশ্বজিত দেবসহ কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বেলা আড়াইটায় প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :