1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বাগেরহাটে ইউনিয়ন বিএনপি নেতা চাঁদা না পেয়ে নির্মাণাধীন মাদরাসা ভবন কাজ বন্ধ, তদন্তে পুলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ Time View

বাগেরহাটে ইউনিয়ন বিএনপি নেতা চাঁদা না পেয়ে
নির্মাণাধীন মাদরাসা ভবন কাজ বন্ধ, তদন্তে পুলিশ
এস এইচ রতন বাগেরহাট ।।
বাগের হাটের মোরেল গঞ্জে দাবি কৃত দুই লক্ষ টাকা চাঁদা না পেয়ে নির্মানাধীন একটি মাদরাসা ভবনের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ঠিকাদার এস এম বদিউ জ্জামান মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার (২৫ ফেরুয়ারি) অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগেজানাযায়, মোরেলগঞ্জ উপজেলার গুলিশা খালী ৪তলা বিশিষ্ট ফাজিল মাদরাসার এক তলা একাডেমিক ভবন নির্মানের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওসমান আলী।
ভবনের নির্মান কাজ শুরুর পর থেকে বিভিন্ন সময় নিশান বাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে ৭/8জন লোক কাজে বাঁধা দেয়। তারা দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে । চাঁদা দিতে রাজি না হওয়ায় সব শেষ ২৩ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোঃ হাফিজুর রহমান ও তার লোকজন ঘটনা স্থলে এসে কাজ বন্ধ করে দেয় এবং গালিগালাজ করে ও হুমকী-ধামকী দেয়।এসময় প্রতিবাদ করলে কোথাও কোন অভিযোগ বা মামলা করলে জীবন নাশ, খুন-জখম ও মারধরের হুমকি দিয়ে চলে যায়।
ঠিকাদার এস এম বদিউজ্জামান বলেন, দরপত্রের সকল নিয়ম মেনে আমরা কাজ করছিলাম। কিন্তু মোঃ হাফিজুর রহমান ও তার লোকজন চাঁদা চেয়েছিল, দিতে অস্বীকৃতি জানালে তারা কাজ বন্ধ করে দিয়েছে। আমাদের লোক জনকে হুমকি-ধামকীও দিয়েছি। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
অভিযুক্ত ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ হাফিজুর রহমান বলেন, ইউনিয়ন বিএনপির সহসভাপতির ছেলে ইস্রাফিলও আমাকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে চেয়েছে, আমি নেইনি। স্বচ্ছভাবে কাজ হচ্ছে না। অনিয়মের কারণে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী বলেন, প্রতিষ্ঠানের কাজ নিয়ম অনুযায়ী হচ্ছে, কাজে আমাদের কোন অভিযোগ নেই। তবে শুনেছি স্থানীয় কিছু লোকজন চাঁদা চাওয়ার কারণে ঠিকাদার কাজ বন্ধ করে দিয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান মুঠোফোনে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান এই কর্মকর্তা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এক কোটি ৩৭ লক্ষ ৮৩ হাজার টাকায় গুলিশাখালী ফাজিল মাদরাসার ৪তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন চলতি বছরের নভেম্বর মাসে শেষ হওয়ার কথা রয়েছে।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :