1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

একুশের প্রথম প্রহরে সিলেটের বিয়ানীবাজারে এমরান আহমদ চৌধুরী এমপি

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ Time View

একুশের প্রথম প্রহরে সিলেটের বিয়ানীবাজারে এমরান আহমদ চৌধুরী এমপি

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি

একুশের প্রথম প্রহরে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের জনমানুষের ঢল নামে।

প্রশাসনের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষের সাথে শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ অর্পন করেনে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

একুশের কালজয়ী আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের মুর্ছনায় শহীদ মিনারে আগত সকল শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধাঞ্জলি পূর্বে ভাষা শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী শহীদ বেদীতে পুষ্পাঞ্জলি নিবেদন করেন।

এতে সিলেটের বিয়ানীবাজার উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিয়ানীবাজার থানা পুলিশ, উপজেলা ও পৌর বিএনপি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, পল্লী বিদ্যুৎ, বিয়ানীবাজার প্রেসক্লাব সহ নানা শ্রেণি পেশার মানুষ।

ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে দায়িত্বশীলরা বলেন, স্বাধীনতা সুতিকাগার ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের মাধ্যমে এদেশের মুক্তিকামী জনতার স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সর্বত্র বাংলা ভাষার চর্চা ও লালনকে গুরুত্ব দিতে একুশের প্রথম প্রহরে সবাই আন্তরিক ও শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান উপস্থিত সুধীজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :