1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রণজিত দাসকে শেষ শ্রদ্ধা জেলা বিএনপির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ Time View

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রণজিত দাসকে শেষ শ্রদ্ধা জেলা বিএনপির

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান ফুটবলার ও ক্রীড়াসংগঠক রণজিত দাসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সিলেট জেলা শাখা।

সোমবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে প্রয়াত এই ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মান জানান।

এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেট জেলা বিএনপির সভাপতি ও আসন্ন সংসদ নির্বাচনে জেলার সকল সংসদীয় আসনের বিএনপির জোটের সমন্বয়ক আব্দুল কাইয়ুম চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ফখরুল ইসলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, ক্রীড়া সংগঠক মওদুদ পাশা, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক শাহিন আলম জয়সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সিলেটের বাসিন্দা রণজিত দাস (৯৩) সোমবার সকাল ৬টা ৫৫ মিনিটে নগরীর তালতলা এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

রাতে নগরীর চালিবন্দর এলাকার শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

রণজিত দাস ছিলেন স্বাধীনতা-উত্তর উপমহাদেশের একজন প্রথিতযশা ক্রীড়াবিদ ও সংগঠক।

তিনি ১৯৫৫ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান ফুটবল দলের গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করেন এবং দুইবার দলের অধিনায়ক ছিলেন।

ফুটবলের পাশাপাশি হকি ও ক্রিকেটেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল।

ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৭ সালে তাঁকে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :