1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

রামগঞ্জ উপজেলার সাইনাল জামে মসজিদে পুরো মাসজুড়ে চলবে ইফতার আয়োজন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ Time View

রামগঞ্জ উপজেলার সাইনাল জামে মসজিদে পুরো মাসজুড়ে চলবে ইফতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক:
সাইনাল জামে মসজিদ। রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সাইনাল ভুঁইয়া বাড়ীর সাইনাল জামে মসজিদে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে রোজদারদের সম্মানে ইফতার আয়োজন।
অসহায় দুস্থদের মাঝে পন্য সামগ্রী বিতরণ, ঈদে হতদরিদ্রদের মাঝে বিভিন্ন খাবার সামগ্রী বিতরণ, করোনাকালীন সময়ে অক্সিজেন সেবা, মাস্ক-স্যানিটাইজারসহ লাশ দাফন টীমের সহযোগিতাসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে উক্ত বাড়ীর মানবিক ব্যক্তিবর্গের সহযোগিতায় এবারও রোজাদারদের সম্মানে ইফতারি আয়োজন করা হয়েছে।
প্রতিদিনের মতো আজ রমজানের তৃতীয়দিন দেড় শতাধীক রোজাদারদের সম্মানে ইফতারি আয়োজন করা হয়। পুরো মাসজুড়ে চলবে এ আয়োজন।
মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহসিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ভুঁইয়া এবং পরিচালক সদস্য সামসুল ইসলাম ভুইয়ার সার্বিক তত্বাবধানে এ মানবিক আয়োজন চলমান রয়েছে।
এলাকাবাসী জানান, উক্ত বাড়ীর ইফতার আয়োজন নিয়ে এলাকাবাসীর মাঝে উৎসাহের আমেজ সবসময় লক্ষনীয়। তারা জানান আমরা চাই সাইনাল ভুঁইয়া বাড়ীর মতো পুরো উপজেলার বিভিন্ন স্বনামধন্য পরিবারগুলোর সদস্যরা যদি এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসে তাহলে সমাজ পরিবর্তন সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :