
গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি প্রাথমিক বিদ্যালয় নৈশপ্রহরী রিমু মন্ডল কে গ্রেফতার করেছে পুলিশ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রিমু মন্ডলকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রিমু মন্ডল উপজেলার সাতাইল বাতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ভোর ৪টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সাতাইল বাতাইল গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রিমু মন্ডল ওই গ্রামের মৃত মাফিজার রহমানের ছেলে। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের একটি মামলায় (জিআর মামলা নং- ৭/২৫) গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল ভোররাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
© All rights reserved © 2025
Leave a Reply