1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

রমজান উপলক্ষে বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি তদারকি করতে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ Time View

রমজান উপলক্ষে বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি তদারকি করতে রাজধানীর চকবাজার থানাধীন মৌলভীবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের দায়িত্বে ছিলেন ভোক্তা অধিকার ম্যজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল। অভিযান পরিচালনাকালে দেখা যায় যে, গত ১০ দিনের ব্যবধানে ছোলার দাম কেজি প্রতি ৫ (পাঁচ) টাকা করে বৃদ্ধি পেয়েছে। ছোলার দাম বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে ক্রয় মূল্য বেশি বলে সংস্লিষ্ট ব্যবসায়ী জানান। কিন্তু পণ্য ক্রয় সংক্রান্ত ক্যাশ মেমো দেখতে চাইলে, তার কাছে মেমো নেই বলে জানান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আরও একাধিক অনিয়মের সত্যতা পাওয়া যায়।

এই পরিপ্রেক্ষিতে মেসার্স দেওয়ান ট্রেডার্সকে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হলে, মোহাম্মদ আলী ভূট্রো নিজেকে ব্যবসায়ী সমিতির সভাপতির পরিচয় দিয়ে ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বারকে আঙুল উঁচিয়ে বিভিন্ন হুমকি ধামকি করেন। এক পর্যায়ে অন্যন্য দোকানদার ও খুচরা ব্যবসায়ীদের ডেকে ‘মব’ সৃষ্টির চেষ্টাও করেন বলে জানা যায়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার জানান, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পরিচয় দেওয়া ওই ব্যক্তি জরিমানা পরিশোধ করবেন না জানিয়ে ব্যবসায়ীদের জড়ো করতে থাকেন এবং দোকানপাট বন্ধ করার ঘোষণা দেন। হইচই শুরু করেন এবং বিভিন্নভাবে ব্যবসায়ীদের উত্তেজিত করে সরকারি কাজে বাধা প্রদান করেন।

আব্দুল জব্বার মন্ডল আরও জানান, এমন পরিস্থিতিতে ওই ব্যক্তিকে (মোহাম্মদ আলী ভুট্ট) ইস্যুটি সমাধানে তাদের সমিতির অফিসে গিয়ে আলোচনার প্রস্তাব দিলে, তিনি প্রত্যাখ্যান করেন এবং দাঁড়িয়ে থেকেই অন্যান্য ব্যবসায়ীদের জড়ো করতে থাকেন এবং মব সৃষ্টি করতে থাকলে বাধ্য হয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ঘটনাস্থল ত্যাগ করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :