1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

বাগেরহাটে বিএনপি নেতা সজীব এর খুনি আবুবকর গ্রেফতার,দুটি অস্ত্র উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৭৭ Time View

বাগেরহাটে বিএনপি নেতা সজীব এর খুনি
আবুবকর গ্রেফতার,দুটি অস্ত্র উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি ছবি, মেইলে
বাগেরহাটে চাঞ্চল্যকর বিএনপি নেতা সজীব তরফদার এর খুনি আবু বক্কার শিকদার (৫৭) কে গ্রেফতার করেছে বাগেরহাট থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট পুলিশ সুপারের নির্দেশে মডেল থানা পুলিশের একটি দল শুক্রবার দিবাগত রাতে পিরোজপুরের কাউখালি উপজেলার হুগলি বাটকা গ্রাম থেকে ঘাতক আবু বক্কার শিকদারকে গ্রেফতার করে। বক্কারের শিকারউক্তিতে হত্যায় ব্যাহারিত দুটি দেশীয় তৈরী লোহার বাটযুক্ত অন শুটার পাইপ গান ও এক রাউন্ড গুলি এবং একটি ধারালো অস্ত্রের বাট উদ্ধার করেছে পুলিশ। সজীব হত্যায় সরাসরি জড়িত ৪ জনের মধ্যে আবু বক্কর অন্যতম। গ্রেফতার আবু বক্কর কাড়াপাড় এলাকার মৃত আঃ সোবহান শিকদারের ছেলে।
এই হত্যাকন্ডের গড ফাদারসহ বাকি জড়িতদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এসব তথ্য জানান।
পুলিশ সুপার সংবাদ সম্মেলনে আরও জানান, হত্যাকান্ডের মাত্র পাঁচ দিনের মধ্যে একজন ঘাতক, এক রাউন্ড গুলিসহ হত্যাকান্ডে ব্যবহুত দুটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা সমভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক আবু বক্কার শিকদার হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। সরাসরি কিলিং মিশনে ৪ জন অংশ গ্রহন করেছিল। ৩ লাখ টাকা চুক্তিতে আবু বক্কার শিকদার ও তার সহযোগি এই কিলিং মিশনে অংশ নেয়।
গত ৫ নভেম্বর দুপুরে বাগেরহাট শহর থেকে মোটরসাইকেলযোগে নিজ গ্রাম ডেমা যাওয়ার পথে বাগেরহাট-রামপাল সড়কের মির্জাপুর স্কুলের কাছে মসজিদের সামনে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে বিএনপি নেতা সজীব তরফদারকে হত্যা করে। এ ঘটনায় শুক্রবার (০৮ নভেম্বর) রাতে ডেমা ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক নিহত সজীবের স্ত্রী নাইমা ফারহানা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৯ জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :