
ডিএনবি নামে একটি এনজিও কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ..
সাংবাদিক শিরিন গাইবান্ধা জেলা থেকে
লোভনীয় মুনাফার ফাঁদে ফেলে মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ইন বাংলাদেশ (ডি এন বি) সঞ্চয় ও ঋণ কর্মসূচি নামে একটি ভুয়া এনজিও, প্রতিনিধিরা কৌশলে অফিস কর্মকর্তাকে আটক করেন। বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে পীরগঞ্জ থানা চত্বরে রাত ৮টা পর্যন্ত অবস্থান নেন । লাভের আশায় সংস্থাটিতে জীবনের শেষ সঞ্চয়টুকু গচ্ছিত রেখে সর্বস্বান্ত হয়েছেন গ্রামের সরল সোজা মা বনেরা । ডিএনবি কর্মকর্তার গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাবেরহাট ইউনিয়নের সাগরিকা আক্তার মিতু ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী গ্রামের মৃত তমেজ উদ্দিন এর পুত্র মাহাবুবুল আলম কে পীরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের লিটন মিয়ার বাড়িতে সদস্যগণরা আটক করে । ডিএনবি সঞ্চয় ও ঋণ কর্মসূচি নাম খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে, এনজিওতে জমা করা টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছে একাধিক গ্রাহক । পাশ বইয়ের মাধ্যমে যানা যায় ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ইন বাংলাদেশ (ডি এন বি) সঞ্চয় ও ঋণ কর্মসূচির অফিস ১০ বঙ্গবন্ধু এভিনিউ (তৃতীয় তলা) গুলিস্তান, ঢাকা – ১০০০ । রেজি নং ১৮৪৩ (১৯) ৯৭, এম আর এ সনদ নং – ০০৮৭৭-০০২৩৯-০০১৭৬ যাহার ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারি ডি এন বি’র সভাপতি নাজমা রহমান www.mradnb.com ।
গাইবান্ধা জেলা সাদুল্লাহপুরের ধাপেরহার ইউনিয়নের আর্দশপাড়ার গুচ্চগ্রাম গ্রামের মৃত আঃ রহমান এর পুত্র কালাম জানান, বাড়তি লাভের আশায় কেউ মুরগির ডিম, হাঁস, বাড়িতে লাগা লাউ, মিষ্টি কুমড়া বিক্রয় করে জমানো টাকা, কেউ ছাগল বিক্রি করে, দিনমজুরি করে টাকা আয় করে সঞ্চয় রেখেছিলেন প্রতিষ্ঠানটিতে, কাগজে-কলমে আমানত জমা রেখেছেন, এমন গ্রাহকের সংখ্যা আমাদের এলাকায় ১১শ শতাধিক। একটি ছাগল পাওয়ার লোভে পাস বই বাবদ ১০০ টাকা আর প্রতি সপ্তাহে ৫০ টাকা করে জমা করে যখন তাদের ২৭০০ টাকা পাস বই জমা হবে তখন প্রতিটি গ্রাহক কে একটি করে ছাগল পাবে বলে জানান । তিনি আরো জানান, লোভনীয় মুনাফার ফাঁদে পড়ে প্রতিষ্ঠানটিতে টাকা গচ্ছিত রেখে সর্বস্বান্ত হয়, সবাই নিম্ন আয়ের মানুষ, তাঁদের অধিকাংশই ক্ষুদ্র কৃষক, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও ছোটখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন।
এনামুল হকের স্ত্রী মরিয়ম বেগম জানান, সংস্থাটির নিবন্ধন ২০১৯ সালে নেওয়ার পর থেকে স্থানীয়দের অসহায় সরল সোজা মা-বোনদেরকে মিথ্যা কথা বলে প্রতি সাপ্তাহিক কিস্তির সিস্টেমে টাকা আদায় করছে । এ বিষয় নিয়ে পীরগঞ্জের উদ্ধত্য কর্মকর্তা যৌথ বাহিনী পুলিশ সদস্য কাছে ভুক্তভোগীরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সঠিক বিচারের দাবি করেন। অন্যের জমিতে কাজ করে সংসার চলে, দিন এনে দিন খাওয়া অবস্থা, দুই মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ডিএনবি এনজিওটি আমাদের কে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের কে প্রথমে ছাগল পরে গরু দিবেন বলে জানান । এই ধরনের ভুয়া সংগঠনটির কাছ থেকে আমাদের জমানো টাকা কবে নাগাদ ফেরত পাবো কিংবা আদৌ পাবো কি না, তা নিয়ে এখন দুশ্চিন্তায় আছেন ।
© All rights reserved © 2025
Leave a Reply