
যশোরে অবসরপ্রাপ্ত সম্মিলিত সামরিক ক্লাবের উদ্যোগে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত।
কেশবপুর (যশোর) প্রতিনিধি
সশস্ত্রবাহিনী বিদস উদযাপন উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর ২০২৬) যশোরে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলার পালবাড়ি ভাস্কর্যের মোড়ে অবসরপ্রাপ্ত সম্মিলিত সামরিক ক্লাব,যশোর এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সার্জেন্ট মোঃ বাবর আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও অবসরপ্রাপ্ত সেনাবাহিনী,নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন এ ছাড়াও অসকস বাংলাদেশ, কেশবপুর উপজেলা শাখার, সভাপতি ওয়ারেন্ট অফিসার মোঃ আরসাদুল ইসলাম, সহ -সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক কর্পোরাল নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল আহাদ খান ও মিডিয়া কর্মীবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন । আলোচনা শেষে প্রীতিভোজের আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
Leave a Reply