1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 25, 2026, 2:03 pm

ভারতে তাজমহল দেখতে গিয়ে দীর্ঘ ১৮ বছর জেলের ঘাণি,অবশেষে পুলিশ প্রহরায় প্যারোলে মুক্তি

Reporter Name
  • Update Time : Wednesday, November 25, 2026
  • 20 Time View

ভারতে তাজমহল দেখতে গিয়ে দীর্ঘ ১৮ বছর জেলের
ঘাণি,অবশেষে পুলিশ প্রহরায় প্যারোলে মুক্তি
মোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট
অষ্টম শ্রেণীর ছাত্র পর্যটক ভিসায় তাজমহল দেখতে গিয়ে ভারতে দিল্লিতে একটি হত্যা মামলায় দীর্ঘ ১৮ বছর জেলের ঘাণি টেনে অবশেষে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের মোংলার বাদল ফরাজী। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কাশিমপুর কারাগার থেকে বাগেরহাট জেলা কারাগারে আনার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পুলিশ প্রহরায় তাঁকে মোংলা পৌরসভার কুমারখালীতে নিজ বাড়িতে নেয়া হয়। তবে, চার সপ্তাহহের প্যারোলে মুক্তির খবরে স্বস্তির পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর বৃদ্ধা মা শিফালী বেগমসহ পরিবারের সদস্যরা। বাদলের বড় বোন আকলিমা বেগম জানান, তাঁর ভাইকে নামের মিল থাকায় মিথ্যা মামলায় কারাদন্ড দিয়েছে। চার সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়ে কী লাভ ? আমরা বাদলের স্থায়ী মুক্তি চাই।
বাদল ফরাজী বাগেরহাট মোংলা পৌরসভার কুমারখালী এলাকার বাসিন্দা। পাঁচ ভাইবোনের মধ্যে বাদল দ্বিতীয়। তাঁর তিন বোন ও দুই ভাই। বাবা বাদল কারাগারে থাকাকালে মারা গেছেন। মা বৃদ্ধা শিফালী বেগম। ২০০৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় পর্যটক ভিসায় ভারতের আগ্রার তাজমহল দেখতে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর একটি হত্যা মামলায় নামের মিল থাকায় তাঁকে আটক করে সে দেশের পুলিশ। ওই মামলার আসামি ছিলেন বাদল সিং নামের এক ব্যক্তি। নামের মিলের কারণে নির্দোষ বাদল ফরাজীকে ভুলভাবে মামলায় জড়ানো হয়েছে বলে তাঁর পরিবার ও স্থানীয়দের অভিযোগ। পরে ভারতীয় আদালতে সাজা পেয়ে ওই দেশের কারাগারে ১০ বছর কাটান তিনি। বন্দি স্থানান্তর চুক্তির আওতায় বাদল ফরাজী দেশে ফিরলেও এখানে ও আট বছর বন্দিজীবন কাটাতে হয় তাঁকে।
বাদল ফরাজীর শিক্ষা প্রতিষ্ঠান মোংলার সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তালুকদার মোহাম্মদ জিয়াদ হোসাইন বলেন, বন্ধুদের সাথে তাজমহল দেখতে ভারতে যাওয়ার আগে বাদল অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতে ও ভালো ছিল। তাঁর জানা মতে, বাদল কোনো অসামাজিক কর্মকান্ডে জড়িত ছিল না। একজন সাবেক শিক্ষার্থী হিসেবে বাদলের ন্যায়বিচার পাওয়া উচিত ছিল, তবে, ভারতে আদলত সুবিচার করেনি। নামের সামান্য ভুলের কারণে বাদলকে দীর্ঘ ১৮ বছর কারাগারে থাকতে হয়েছে। বাদল নির্দোষ হয়েও জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়েছেন। তাঁর স্থায়ী মুক্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
বাদলের মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে পরিবার, ভারত ও বাংলাদেশের মানবাধিকার কর্মী, লেখক এবং সাংবাদিকেরা কাজ করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে লেখক রাহিতুল ইসলাম ‘ভুল বিচারে ১৮ বছর: ভারত থেকে বাংলাদেশ’ উপন্যাসটি প্রকাশ করেন। এতে বাদলের গ্রেপ্তার, বিচার, কারাগারে নির্যাতনের অভিযোগ এবং দীর্ঘ বন্দিজীবনের নানা ঘটনা তুলে ধরা হয়। গত ৬ এপ্রিল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন করেন স্বজন, পাঠক ও মানবাধিকার কর্মীরা।
দীর্ঘ ১৮ বছর পর বাদল বাড়ি ফিরলেও পরিবারের প্রত্যাশা, চার সপ্তাহের প্যারোলেই যেন তাঁর মুক্তির বিষয়টি থেমে না থাকে। আইনি জটিলতার স্থায়ী সমাধানের মাধ্যমে বাদল যেন তার বৃদ্ধা মাসহ পরিবারের কাছে থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেই দাবি তাঁদের। ##
বাগেরহাট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি