1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 25, 2026, 2:03 pm

সাদুল্লাপুরে আদলতের রায় অমান্য করে  জমি দখলের অভিযোগ 

Reporter Name
  • Update Time : Wednesday, November 25, 2026
  • 10 Time View

সাদুল্লাপুরে আদলতের রায় অমান্য করে

জমি দখলের অভিযোগ

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নে আদালতের রায় অমান্য করে জোরপূর্বক সহিদুল নামের এক ব্যাক্তির রোপনকৃত গাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ অক্টোবর) ইউনিয়নের ধারাই গ্রামে এ ঘটনা ঘটেছে।

তফসিল বর্ণিত জমির পরিমাণ, মৌজাঃ ধারাই, জে এল নং-১৫০, খতিয়ান নং- ৩০৭, ডিপি খতিয়ান নং-১৬৭, দাগ নং-৯৮৬, জমির পরিমাণ ১২ শতক।

সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রামের নুরুল হোসেনের ছেলে সহিদুল হক (৫৯) এর সাথে ভাগী শরিক মৃত মোফাজ্জল মন্ডলের ছেলে সাজা মন্ডল (৫৫) গং এর সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত মনোমালিন্য চলে আসছে। এ বিষয়ে উভয় পক্ষ থেকে সাতটি মামলা থানা এবং জেলা জজ আদালতের  চলমান রয়েছে বলে জানাযায়। জমিজমা সংক্রান্ত মামলার সর্বশেষ সহিদুল হকের পক্ষে গাইবান্ধা জেলা জজ আদালত রায় প্রদান করে বলে জানায় ভুক্তভোগীসহ স্থানীয়রা।

এ বিষয়ে সহিদুল হক সহ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তপশিল বর্নিত জমির পৈত্রিক সূত্রে পাওয়া সহিদুল হক দীর্ঘ ৬১ বছর যাবত ভোগ দখল করে আসছে। অপরদিকে সাজা মন্ডল গং পূর্বশত্রুতার জেরে পূর্বেও বিভিন্ন সময় ফলজ গাছ ও ডালপালা কেটে বিপুল ক্ষয়ক্ষতি করেছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সময়ে বাড়িতে পুরুষ না থাকার সুযোগ নিয়ে সংঘবদ্ধ হয়ে জমি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে বলে জানান সহিদুল হক এমনকি মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটাতে পারে বলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তার।

এ বিষয়ে বিবাদী পক্ষের সাজা মন্ডল সাংবাদিকদের জানান, সহিদুল হক গংরা আমাদের কাছ থেকে জমি ক্রয় করেছেন। জমির অবশিষ্ট অংশ ত্রিশ বছর বেদখল ছিল! আমরা আমাদের জায়গা দখলে নিয়েছি।

সার্বিক পরিস্থিতি নিরসনকল্পে  ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি