1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 24, 2026, 6:00 pm

দশমিনায় ২৮ নভেম্বর শুরু হচ্ছে উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্ট-২০২৬.উদ্বোধনী ম্যাচে মুখোমুখিবহরমপুর-আলীপুর

Reporter Name
  • Update Time : Tuesday, November 24, 2026
  • 11 Time View

দশমিনায় ২৮ নভেম্বর শুরু হচ্ছে উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্ট-২০২৬.উদ্বোধনী ম্যাচে মুখোমুখিবহরমপুর-আলীপুর

এইচ.এম.নুরনবী,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনায় তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্ট-২০২৬।

আগামী ২৮ নভেম্বর (শনিবার) দশমিনা উপজেলা পরিষদ মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে বহরমপুর ইউনিয়ন ও আলীপুর ইউনিয়ন ভলিবল দল।

উদ্বোধনী ম্যাচকে ঘিরে দুই ইউনিয়নের খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মাহমুদ হাসান মৃধা।

দশমিনা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় পর্যায়ে ভলিবল খেলার প্রসার, প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা এবং তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য গড়ে তোলার অন্যতম ক্ষেত্র। এমন আয়োজনের মধ্য দিয়ে ইউনিয়ন পর্যায়ের খেলোয়াড়রা নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।

দশমিনা উপজেলা ক্রীড়া সংস্থার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। তাদের প্রত্যাশা, উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের মাধ্যমে দশমিনায় একটি শক্তিশালী ক্রীড়াঙ্গন গড়ে উঠবে এবং নতুন প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি