1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 24, 2026, 1:59 pm

প্রধানমন্ত্রী তারেক রহমানের গোবিন্দগঞ্জ সফর উপলক্ষে বিএনপির যৌথ প্রস্তুতি সভা

Reporter Name
  • Update Time : Tuesday, November 24, 2026
  • 8 Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের গোবিন্দগঞ্জ সফর উপলক্ষে বিএনপির যৌথ প্রস্তুতি সভা

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফরকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় পৌর শহরের পশ্চিম চারমাথায় এ.আর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, এমপি।

উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সহ-সভাপতি ফারুক কবির আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু, উপদেষ্টা অ্যাডভোকেট ওবাইদুল হক সরকার বাবলু, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন পাতা, দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সেন্টু, মাহিদুর রহমান রানক, পৌর মহিলা দলের সভানেত্রী কাকলী চৌধুরী, কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, হরিরামপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রধান বিপ্লব, দরবস্ত ইউপি প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম গাছু, গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন রাজু প্রমুখ।

এসময় জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রীর গোবিন্দগঞ্জে আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সফরকে ঘিরে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিএনপির নেতৃবৃন্দ বলেন, আগামী ৫ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গোবিন্দগঞ্জ সফরকে সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সফরকে কেন্দ্র করে উপজেলা, পৌরসভা, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সাংগঠনিক সমন্বয়ের মাধ্যমে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর গোবিন্দগঞ্জ সফর সফল ও স্মরণীয় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি