1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 24, 2026, 1:59 pm

গাইবান্ধার সাদুল্লাপুরে আমগাছ থেকে হাফেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Tuesday, November 24, 2026
  • 30 Time View

গাইবান্ধার সাদুল্লাপুরে আমগাছ থেকে হাফেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ি গ্রামের পাগরিয়া বিল সংলগ্ন একটি আমগাছে শিরাজ শেখ (১৩) নামে এক হাফেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ দেখা গেছে।

নিহত শিরাজ শেখ ওই গ্রামের সৈয়দ শেখের ছেলে। তার এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাগরিয়া বিল সংলগ্ন একটি আমগাছে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তবে কী কারণে এবং কীভাবে এই ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রয়োজন।

এ বিষয়ে পুলিশের বক্তব্য এবং মরদেহ উদ্ধারের বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি