
গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মারপিট বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের পূর্ব মাস্তা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুটি বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ কয়েকজন আহত হয়েছেন।
২২ নভেম্বর আদালতে জামিন নিতে গীয়ে পূর্বের একটি মামলায় আটক হওয়ার সুযোগে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে এনতাজ আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় দুটি পাকা ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙ্গচুর করে প্রায় এক লক্ষ টাকার ক্ষতিসাধন করে।
ভাঙ্গচুরে বাধা দিতে গীয়ে মারধরের স্বীকার রাজুর ভাই বউ জানায় আমার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে লাঠিদিয়ে মারধর করে এবং গলায় থাকা প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় । এ ছাড়াও আমার শোকেসের ড্রয়ার ভেঙে ব্যবসার দুই লাখ টাকা ও স্বর্নের চুরি ও কানের দুল নিয়ে যায়।
এসময় সোহাগবাবুর বাড়িতে হামলা চালিয়ে বাড়ীর সীমানার টিনের বেড়া ও ঘরের আসবাবপত্র ভাঙ্গচুর করে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। হামলার পর অভিযুক্তরা চলে যাওয়ার সময় বাড়ির সামনে নাইম নামে এক যুবককে পেয়ে তাঁর দুই পায়ের হাঁটুর নিচে লাঠি ও লোহার রড দিয়ে আঘাত করে হাড়ভাঙ্গা জখম করে।
বর্তমানে আহত ব্যক্তিরা গোবিন্দগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজ আলম জানান, এজাহার পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply