1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 3, 2026, 10:27 pm

বাংলাদেশ প্রেস ক্লাব গাইবান্ধা জেলা কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : Saturday, October 3, 2026
  • 17 Time View

 বাংলাদেশ প্রেস ক্লাব গাইবান্ধা জেলা কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

গাইবান্ধা প্রতিনিধি:
আলহামদুলিল্লাহ। বাংলাদেশ প্রেস ক্লাব গাইবান্ধা জেলা শাখার নতুন অফিস ঘর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আলোচনা সভায় বাংলাদেশ প্রেস ক্লাবের গাইবান্ধা জেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ প্রেস ক্লাব গাইবান্ধা জেলা শাখার নতুন অফিস ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত সবাই দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি