
ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়ের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়কে বদলিজনিত সম্মাননা স্মারক প্রদান।
মোঃ রাজিবুল ইসলাম রাজিব ( ব্যুরো)
০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. ডিআইজি, ঢাকা রেঞ্জ জনাব মোঃ ইকবাল হোসেন মহোদয়ের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় এঁর বদলিজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় জনাব এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), ঢাকা রেঞ্জ মহোদয়; জনাব মোঃ সিদ্দিকুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ এন্ড ইন্টেলিজেন্স), ঢাকা রেঞ্জ মহোদয়; জনাব মোহাম্মদ সুলাইমান, পুলিশ সুপার (ট্রাফিক) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), ঢাকা রেঞ্জ মহোদয়সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পাশাপাশি নতুন কর্মস্থলে তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
Leave a Reply