1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

কমেছে মুরগির দাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৪০ Time View

কমেছে মুরগির দাম

তীব্র গরমে সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের মুরগির দাম কমেছে। ব্রয়লার ২০ টাকা এবং সোনালি মুরগি কেজিতে ৫০ টাকা কমে ২১০ ও ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শুক্রবার (১৭ই মে) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।

এসব বাজার ঘুরে দেখা যায়, শুক্রবার ব্রয়লার মুরগি ২১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ২৩০ টাকা থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বাজারগুলোতে সোনালি ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। সোনালি হাইব্রিড ৩৩০ টাকা, দেশি মুরগি ৬৫০ থেকে ৬৮০ টাকা কেজি, লেয়ার মুরগি ৩৪০ টাকা এবং সাদা লেয়ার ৩১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তীব্র গরমে বেশ কয়েক দিন ধরেই মুরগির বাজারে অস্থিরতা চলছে বলে জানালেন শেওড়াপাড়ার অলি মিয়ার বাজারের মুরগি ব্যবসায়ী মো রাকিব। তিনি গণমাধ্যমকে বলেন, দুইদিন আগেও ব্রয়লার ২৩০ টাকা এবং সোনালি ৩৮০ টাকা দরে বিক্রি করেছি। শুক্রবার ব্রয়লারের দাম কেজিতে ২০ টাকা কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :