
কুড়িগ্রামে রথযাত্রা উপলক্ষে ভক্তদের মাঝে স্বেচ্ছাসেবক দলের বিশুদ্ধ খাবার পানি বিতরণ
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রামে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে পথচারী ভক্তদের সেবায় বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রথযাত্রায় অংশ নেওয়া ভক্ত ও পথচারীদের মাঝে এই খাবার পানি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক জেলা পরিষদ প্রশাসক আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজল, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হোসেন, যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, সদস্য সচিব ইদ্রিস আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন এবং যুগ্ম আহ্বায়ক তুহিন আশরাফসহ অন্যান্য নেতাকর্মীরা।
পানি বিতরণ কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, মানবতার সেবাকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।
© All rights reserved © 2025
Leave a Reply