1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

গাইবান্ধার বিল-খালে চায়না ও শয়তান জালের ছড়াছড়ি, উজাড় হচ্ছে দেশি মাছ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২০ Time View

গাইবান্ধার বিল-খালে চায়না ও শয়তান জালের ছড়াছড়ি, উজাড় হচ্ছে দেশি মাছ

গাইবান্ধার বিভিন্ন বিল, খাল ও নদ-নদীতে স্থানীয়ভাবে ‘শয়তান জাল’ নামে পরিচিত নিষিদ্ধ জাল এবং চায়না জালের অবাধ ব্যবহারে দেশীয় প্রজাতির মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব জালে নির্বিচারে ছোট-বড় সব ধরনের মাছ, এমনকি মাছের পোনা ও ডিমও ধরা পড়ায় দিন দিন কমে যাচ্ছে দেশি মাছের সংখ্যা।
স্থানীয় জেলেদের পাশাপাশি সচেতন নাগরিকদের দাবি, জেলার বিভিন্ন জলাশয়ে নিয়মিত এসব জাল ব্যবহার করা হলেও কার্যকর নজরদারি ও অভিযান পর্যাপ্ত নয়। একই সঙ্গে গাইবান্ধা কাচারী বাজারে প্রকাশ্যে বিপুল পরিমাণ চায়না ও শয়তান জাল কেনাবেচা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তারা অবৈধ জালের বিক্রি ও ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
একসময় গাইবান্ধার বিল-ঝিলে প্রচুর পরিমাণে পাওয়া যেত মাগুর, শিং, কই, পাবদা, সরপুঁটি, টেংরা ও অন্যান্য দেশীয় মাছ। বর্তমানে এসব মাছের অনেক প্রজাতিই বাজারে খুব কম দেখা যায়। এতে একদিকে যেমন জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে দেশীয় মাছের ওপর নির্ভরশীল জেলেরা ও সাধারণ ভোক্তারাও ক্ষতির মুখে পড়ছেন।
স্থানীয়দের মতে, অবৈধ জালের ব্যবহার বন্ধ করা না গেলে অদূর ভবিষ্যতে অনেক দেশীয় মাছ বিল-খাল থেকে হারিয়ে যেতে পারে। তাই জলজ সম্পদ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় নিষিদ্ধ জালের বিক্রি ও ব্যবহার বন্ধ, নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :