1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জের মেয়ে জেরিন শনা ৪৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৭ Time View

গোবিন্দগঞ্জের মেয়ে জেরিন শনা ৪৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের পেপুলিয়া গ্রামের কৃতি সন্তান জেরিন শনা ৪৭তম বিসিএসে সহকারী পরিচালক/কৃষি বিপণন কর্মকর্তা (ক্যাডার) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
তার এ সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। ছোটবেলা থেকেই মেধাবী ও পরিশ্রমী জেরিন শনা দীর্ঘদিনের অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন।
জেরিন শনার এ কৃতিত্বে পেপুলিয়া গ্রামসহ গোবিন্দগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের কৃষি ও কৃষি বিপণন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
এদিকে জেরিন শনার ৪৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে। তার এই অর্জন গোবিন্দগঞ্জের তরুণ-তরুণীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :