
শেরপুরে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতা ছুরিকাহত, অভিযুক্ত জনতার হাতে আটক
মো:এরশাদ হোসেন বগুড়া জেলা ক্রাইমরিপোর্টার:
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নে শালফা গ্রামে পূর্ব শত্রুতার জেরে ইউনিয়ন যুবদল নেতাকে ছুরিকাঘাত করছে একই এলাকার রাব্বি (১৭)। ২৮ জুন রবিবার সকাল ১০ টায় শালফা গজারিয়া রোড ব্রিজের উপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের মো. উজির আকন্দের ছেলে ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. এরশাদ আলী সকালে আর্জেন্টিার খেলা দেখে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্বে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের মো. নুরনবীর ছেলে মো. রাব্বি এরশাদ কে উদ্দেশ্য করে এলাপাথারী ভাবে ছুরি দিয়ে পিঠে, বুকে ও হাতে আঘাত করতে থাকে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে তাদেরকেও ছুরি দিয়ে আঘাত ও কিল ঘুষি মারে। পরে অন্যান্যরা এগিয়ে এসে আক্রমনকারী রাব্বিকে আটক করে প্রথমে স্থানীয় বিএনপির অফিসে আটক করে রাখে পরে পুলিশের হাতে সোপর্দ করে এবং গুরুতর আহত অবস্থায় যুবদল নেতা এরশাদ আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ প্রসঙ্গে অভিযুক্ত রাব্বি বলেন, এরশাদের সাথে আমার পুর্বের একটা ঝামেলার জন্য তাকে মেরেছি।
খানপুর ইউনিয়ন বিএনপির সাধারনস সম্পাদক আব্দুল মজিদ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ ব্যাপারে শেরপুর থানার এসআই মো. আমিরুল ইসলাম বলেন, ইউনিয়ন যুবদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত রাব্বিকে স্থানীয় জনতা আটক করে রেখেছিল। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে থানা হেফাজতে নিয়ে নিয়েছি।
© All rights reserved © 2025
Leave a Reply