
সাআদ হত্যার বিচারের দাবীতে এলাকা বাসীর বিক্ষোভ
আরিফ হোসেন
জেলা প্রতিনিধি, ভোলা
দৌলতখান সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে শিশু সাআদ হত্যার ঘটনায় বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
রবিবার নিহত শিশু সাআদ এর বাড়ির সামনে আয়োজিত এ বিক্ষোভে অংশ নেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা।
বিক্ষোভকারীরা শিশু সাআদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় নিহত সাআদের স্বজনরা অভিযোগ করে বলেন, শিশু শাহাদের হত্যার সঙ্গে জড়িত রাকিব ও তার সহযোগী হিসেবে অভিযুক্ত বিএনপি নেতা মিলন পাটোয়ারীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।তারা দ্রুত প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
© All rights reserved © 2025
Leave a Reply