গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল, সাইফুল্লাহ বারী হত্যার বিচার দাবি
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পলাশবাড়ী উপজেলা শাখা।
বিক্ষোভ মিছিলটি পলাশবাড়ী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা সাইফুল্লাহ বারী হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাঘাটায় সংঘটিত এই গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল, সাইফুল্লাহ বারী হত্যার বিচার দাবি
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পলাশবাড়ী উপজেলা শাখা।
বিক্ষোভ মিছিলটি পলাশবাড়ী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা সাইফুল্লাহ বারী হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাঘাটায় সংঘটিত এই হত্যাকাণ্ড অত্যন্ত ন্যাক্কারজনক ও দুঃখজনক। তারা বলেন, এ ধরনের সহিংসতা সমাজে অস্থিরতা সৃষ্টি করে এবং গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। বক্তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।
এ সময় ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, সাইফুল্লাহ বারী হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পলাশবাড়ী উপজেলা শাখার নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের সমর্থকরা অংশগ্রহণ করেন।হত্যাকাণ্ড অত্যন্ত ন্যাক্কারজনক ও দুঃখজনক। তারা বলেন, এ ধরনের সহিংসতা সমাজে অস্থিরতা সৃষ্টি করে এবং গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। বক্তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।
এ সময় ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, সাইফুল্লাহ বারী হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পলাশবাড়ী উপজেলা শাখার নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের সমর্থকরা অংশগ্রহণ করেন।
প্রতিবেদক
মোঃআহসানুল হবীব
রংপুর বিভাগীয় প্রতিনিধি
দৈনিক কলম সৈনিক
© All rights reserved © 2025
Leave a Reply