
সাঘাটায় ক্ষোভে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা- আব্দুল জলিল তোতার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
স্বজন হারিয়ে বিচার না পাওয়ার ক্ষোভে গাইবান্ধার সাঘাটা উপজেলায় ব্যতিক্রমী প্রতিবাদ।
বৃহস্পতিবার (২৫ জুন) সাঘাটা উপজেলার ১০নং বোনারপাড়া ইউনিয়নের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণভাবে দূরে রাখার ঘোষণা দিলেন বিএনপি সমর্থক আব্দুল জলিল তোতা।
আব্দুল জলিল তোতা জানান, দীর্ঘ সময়ে দুই স্বজন হারিয়েও বিচার না পাওয়ায় তিনি হতাশ। তার দাবি:
1. ২০১৮ সালের ৫ জুলাই তার চাচাতো ভাই মুকুলকে প্রকাশ্যে হত্যা করা হয়। ৮ বছরেও সেই মামলার বিচার শেষ হয়নি।
2. গত ২১ জুন মামাতো ভাই ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী বোনারপাড়া চারমাথা এলাকায় হামলার শিকার হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
তিনি বলেন, “বার স্বজন হারানো আর বিচারহীনতা আমাকে শেষ করে দিয়েছে। তাই নোংরা রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিতে দুধ দিয়ে গোসল করেছি। এখন সাধারণ নাগরিক হয়ে শান্তিতে বাঁচতে চাই। আমি কোনো দলের পরিচয়ে নয়, মানুষ হিসেবে ন্যায়বিচার চাই। হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট পরবর্তী সময় থেকে তিনি বিএনপির সমর্থক হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ২০২৬ সালের নির্বাচনে কাজী আজহার আলী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা ও বুথের দায়িত্ব পালন করেন বলে জানান।
আব্দুল জলিল তোতার রাজনৈতিক পরিচয় নিয়ে ভিন্ন কথা বলছে বিএনপি। সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ বলেন, “আব্দুল জলিল তোতা বিএনপির কোনো পদধারী নেতা বা কর্মী নন। তিনি দলের কোনো কমিটির সদস্যও নন। বর্তমানে দলের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। তার ব্যক্তিগত বক্তব্য ও সিদ্ধান্তের দায় বিএনপি বহন করে না।”
২১ জুন সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডের পর বোনারপাড়া এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দুই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, বিচারহীনতা বন্ধ না হলে সমাজে হতাশা বাড়বে।
২০১৮ ও ২০২৬ সালের দুই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন। সাধারণ মানুষ যেন বিচার পেয়ে রাষ্ট্র ও আইনের প্রতি আস্থা ফিরে পায়।
© All rights reserved © 2025
Leave a Reply