
পলাশবাড়ীর সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া
পলাশবাড়ী উপজেলায় মূলধারার ও প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের কার্যক্রম নিয়ে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া, সমালোচনা ও অভিমানের সুর লক্ষ্য করা যাচ্ছে।
উপজেলার সচেতন নাগরিকদের একটি অংশ মনে করেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের আরও দায়িত্বশীল, নিরপেক্ষ ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করা প্রয়োজন।
তাদের মতে, সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে তুলে ধরা, সামাজিক সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া এবং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। একই সঙ্গে সমাজের প্রতি দায়বদ্ধতা বজায় রেখে পেশাগত নৈতিকতা অনুসরণ করাও জরুরি।
সচেতন মহল আশা প্রকাশ করেছে, পলাশবাড়ীর সংবাদকর্মীরা জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, যা স্থানীয় উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক অবদান রাখবে।
© All rights reserved © 2025
Leave a Reply