
গাইবান্ধা নাগরিক সংসদ এর আয়োজনে বালাসী বাহাদুরাবাদ সেতু বাস্তবায়নের দাবীতে গণ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
আজ মঙ্গলবার ২৩ জুন ২০২৬ইং গাইবান্ধা নাগরিক সংসদ এর উদ্যোগে একটি গণ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১১ ঘটিকায় পৌরপার্ক থেকে শুরু হয়ে ডিসি অফিসের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গণ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা নাগরিক সংসদ এর সভাপতি শামসুজ্জামান সিদ্দিকী মামুন ও পরিচালনা করেন গাইবান্ধা নাগরিক সংসদ এর সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মো: মনজুরুল হক সাচ্চা সিনিয়র সহ-সভাপতি গাইবান্ধা নাগরিক সংসদ।
আরও বক্তব্য রাখেন এ্যাডঃ মোস্তফা মনিরুজ্জামান, বেলাল হোসেন ইউসুফ, সোহেল রানা, খন্দকার শফিকুল ইসলাম দেলোয়ার, জাহিদুল ইসলাম, জুলাইযোদ্ধা খালিদ হাসান প্রমুখ।
বক্তারা বালাসী-বাহাদুরাবাদ সেতু নির্মাণের দাবি তুলে ধরেন ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেন এবং সেতু মন্ত্রী মহোদয় এর সঙ্গে দেখা করার সাক্ষাৎ চান।
© All rights reserved © 2025
Leave a Reply