1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সাতক্ষীরা ক্রীড়া সংস্থার সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৩ Time View

সাতক্ষীরা ক্রীড়া সংস্থার সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নবগঠিত অ্যাডহক কমিটিকে সংবর্ধনা প্রদান এবং জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ কাউসার আজিজ-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার ক্রীড়া অঙ্গনের উন্নয়ন, খেলাধুলার প্রসার, অবকাঠামোগত উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার সাহেদ হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। জেলার ক্রীড়া প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় করতে হলে সকল ক্রীড়া সংগঠন, প্রশাসন এবং সংশ্লিষ্ট মহলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা ক্রীড়াবান্ধব পরিবেশ সৃষ্টি এবং নতুন প্রজন্মের মাঝে খেলাধুলার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা তাদের মতামত, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যরা জেলার ক্রীড়া উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোঃ হাবিবুর রহমান হাবিব, মীর তাজুল ইসলাম রিপন, গোলাম ফারুক বাবু, মোঃ কামরুজ্জামান রাসেল, আ ম আখতারুজ্জামান মুকুল, শফিকুল আলম বাবু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, ইকবাল কবির খান বাপ্পি, শেখ মাসুদ আলী, শেখ শফিক-উদ-দ্দৌলা সাগর, লুৎফর রহমান সৈকত, আলতু, শাখাওয়াতুল করিম পিটুল, ইমদাদুল হক খান, করুন কুমার ঘোষ, মোঃ আলতাপ হোসেন এবং মীর রফিকুল ইসলাম।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত বিভিন্ন ক্লাব ও সংস্থার প্রতিনিধি, নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :