1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

নারী বাদীকে দেখেই ওসি বললেন “আপনি তো সেই মাল”

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫০ Time View

নারী বাদীকে দেখেই ওসি বললেন “আপনি তো সেই মাল”

​মোঃ ফয়সাল আহাম্মেদ, পিরোজপুর জেলা ক্রাইম রিপোর্টার:

আদালতের নির্দেশে করা একটি মামলার নারী বাদী ফাতিমা জোমাদ্দার অর্পার ওপর হামলার অভিযোগ উঠেছে মামলার প্রধান আসামি বাদশা আকনের বিরুদ্ধে। বরগুনার পাথরঘাটায় ঘটে যাওয়া এ ঘটনার আগে মামলা গ্রহণে বিলম্ব এবং বাদীর সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণের অভিযোগও উঠেছে পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ এনামের বিরুদ্ধে।

​পথরোধ করে মারধর ও অবরুদ্ধ

​ভুক্তভোগী অর্পার অভিযোগ, বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার চরদুয়ানী এলাকা থেকে পাথরঘাটা থানায় আসার পথে তার পথরোধ করে মারধর করা হয় এবং একটি ঘরে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মোহাম্মদ শাহেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে বাদীকে উদ্ধার করা হয়েছে।

​আসামিকে ছেড়ে দেওয়ার পরদিনই হামলা

​অর্পার দাবি, মামলার প্রধান আসামিকে বুধবার রাতে পুলিশ আটক করলেও পরে ছেড়ে দেয়। এর পরদিনই তিনি হামলার শিকার হন। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

​আদালতের নির্দেশ অমান্য ও ওসির কুরূচিপূর্ণ মন্তব্য

​আদালত সূত্রে জানা গেছে, গত ২০ মে বরগুনার এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুর রহমান অর্পার দায়ের করা অভিযোগকে এফআইআর হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নিতে পাথরঘাটা থানার ওসিকে নির্দেশ দেন।

​বাদীর অভিযোগ, আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও মামলা নিতে বিলম্ব করা হয়। ওসির কাছে গেলে তিনি সহযোগিতার পরিবর্তে অপমানজনক আচরণ করেন। অর্পার ভাষ্য অনুযায়ী, ওসি মোহাম্মদ এনাম তাকে উদ্দেশ করে বলেন,

​”আপনি সেই মাল? ইবলিস যেন কোথাকার।”

​ওই সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা সাবেক পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেত্রী মরিয়ম চৌধুরী জেবু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,

​”আমার উপস্থিতিতে ওসি মামলার বাদীকে উদ্দেশ করে ‘আপনি সেই মাল?’ বলে মন্তব্য করেন। একজন দায়িত্বশীল কর্মকর্তার মুখে এমন কথা শুনে উপস্থিত সবাই বিব্রত হয়েছিল।”

​ওসির ফোন এড়ানোর সংস্কৃতি

​অর্পা আরও জানান, গত ১৪ জুন মামলার বিষয়ে কথা বলতে ওসির সরকারি নম্বরে একাধিকবার ফোন করেও সাড়া পাননি। পরে ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করলে ওসির তোপের মুখে পড়তে হয়। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ডও তার কাছে রয়েছে।

​এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ এনামের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

​কর্তৃপক্ষের বক্তব্য

​অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহেদ চৌধুরী বলেন, ওসির বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে ওসির সরকারি ফোনে যোগাযোগ না পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি স্বীকার করেন যে, ওসির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এর আগেও শোনা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :