1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রে*প্তা*র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৯ Time View

সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রে*প্তা*র

মোঃ রাজিবুল ইসলাম রাজিব ( সমগ্র ঢাকা)

ঢাকার সাভারে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

গ্রেপ্তারকৃত মোছা. বিউটি আক্তার (২২) ঢাকা জেলার সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত সিরাজ মিয়ার মেয়ে এবং শাহিনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত বুধবার (১৭ জুন) দুপুর ২টা ৩৫ মিনিটে বক্তারপুর বেদেপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ওই এলাকা থেকে বিউটি আক্তারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও হেফাজতে থাকা মালামাল যাচাই করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৩০ গ্রাম এবং এর আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :