1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে পর্তুগালের পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৫ Time View

পলাশবাড়ীতে পর্তুগালের পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে উদ্ধার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

 

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে পর্তুগালের পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েছেন শামিম (৩০) নামের এক যুবক। শামিম  পলাশবাড়ী পৌরসভার বৈরিহরিনমারী গ্রামের শহিদুল এর ছেলে বলে জানা যায়।পরে স্থানীয়দের খবরে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বড় একটি কদম গাছ থেকে তাকে উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে ঘিরে নিজ সমর্থিত দলের পতাকা টানানোর জন্য শনিবার উপজেলার একটি এলাকায় কদম গাছে ওঠেন শামিম। এসময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে ভারসাম্য হারিয়ে গাছের উপরেই অজ্ঞান হয়ে পড়েন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত পলাশবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিশেষ কৌশলে গাছে উঠে অজ্ঞান অবস্থায় থাকা শামিমকে নিরাপদে নিচে নামিয়ে আনে। পরে তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশজুড়ে পতাকা টানানোর প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। বিশেষ করে উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও ভবনের ছাদে উঠে পতাকা লাগানোর সময় বিভিন্ন দুর্ঘটনার ঘটনাও ঘটছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে পতাকা টানাতে গিয়ে বেশ কয়েকজন যুবক আহত হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটেছে।

সচেতন মহল বলছে, খেলাধুলার প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ অবশ্যই ইতিবাচক বিষয়। তবে পতাকা টানানোর ক্ষেত্রে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ঝুঁকিপূর্ণ স্থানে না ওঠা, বিদ্যুতের তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসও নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে জানিয়েছে, সামান্য অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই ফুটবল উন্মাদনার মধ্যেও নিরাপত্তা নিশ্চিত করে পতাকা টানানোর আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :