
ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যু জকিগঞ্জ-কানাইঘাট রাজনৈতিক অভিবাবকহীন হয়ে পড়ল:চাকসু মামুন
মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি
কানাইঘাট-জকিগঞ্জের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিগত সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মামুনুর রশীদ চাকসু মামুন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে শোক প্রকাশ করে বলে বলেন,
“ভিন্ন আদর্শের মানুষ হলেও সাবেক এমপি পরম শ্রদ্ধেয় মৌলানা ফরিদ উদ্দিন চৌধুরী সাহেবের মৃত্যু জকিগঞ্জ-কানাইঘাট কে রাজনৈতিক অভিবাবকহীন করে ফেল্লো”—- কথাটা নির্দ্বিধায় বলা যায়।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা,— বেহেশতের শ্রেষ্ঠতম স্থানের যেন তিনি উনাকে অধিষ্ঠিত করে এবং উনার শোকসন্তপ্ত পরিবারকে যেন উনাকে হারানোর শোক সহ্য করার তৌফিক দান করেন”।
© All rights reserved © 2025
Leave a Reply